• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটি প্রেস ক্লাবের নব নির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2018   Thursday

জেলা পরিষদের অর্থায়নে নির্মিত রাঙামাটি প্রেস ক্লাবের নব নির্মিত সম্মেলন কক্ষের বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।

 

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নব নির্মিত সম্মেলন কক্ষ ফিতা কেটে উদ্বোধন করেন।

 

এসময় রাঙামাটি জেলা পরিষদ নিবার্হী কর্মকর্তা সাদেক হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, অংসুইপ্রু চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। এসময় রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের ঘটে যাওয়া সকল উন্নয়ন ও অপরাধ কর্মকান্ড জন সম্মুখে তুলে ধরতে দুর্গম থেকে দুর্গম এলাকায় গিয়ে সংবাদ সংগ্রহ করে জন সম্মুখে তুলে ধরছেন। যা অনেক কষ্টের এবং দূরুহ ব্যাপার। তিনি পার্বত্য এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ড লেখনি মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়ার আহবান জানান এবং রাঙ্গামাটি জেলা পরিষদ সব সময় সাংবাদিকদের পক্ষে আছে এবং থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ