• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে মং রাজ জামাতা রাজীব রায় বেঁচে নেই

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2018   Friday

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি ও মং সার্কেলের প্রয়াত রাজা মপ্রুসাইন বাহাদুরের একমাত্র কন্যা প্রয়াত উনিকা দেবীর স্বামী রাজীব রায় (৮২) শুক্রবার দুপুর ১২টায় মানিকছড়ি রাজবাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে,৩ মেয়ে,নাতী-নাতনীসহ দেশ-বিদেশে বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আগামী ১৪ অক্টোবর রোববার বিকাল ২টায় মানিকছড়ির মহামুনিস্থ পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হবে।

 

প্রয়াত রাজীব রায় ১৯৩৭ সালে ৩ মে পার্বত্য জেলা রাঙামাটিতে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা প্রয়াত রায় বাহাদুর বীর পক্ষ রায়।

 

এদিকে রাজীব রায়ের মৃত্যুর সংবাদে পার্বত্য জেলা খাগড়াছড়ি,রাঙ্গামাটি ,বান্দরবানসহ রাজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা  প্রয়াত রাজীব রায়ের শোকাহত পরিবারে সমবেদনা জানাতে রাজবাড়ীতে ভীড় জমিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন।

 

রাজীব রায়ের মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য ও শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ জব্বার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি বাসন্তী চাকমা, জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মারমা উন্নয়ন সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী ও সা: সম্পাদক মংসুই প্রু চৌধুরী, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: জয়নাল আবেদীন ও সা: সম্পাদক মো: মাঈনুদ্দিন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সা: সম্পাদক অনন্ত ত্রিপুরা এবং খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোরণ-এর সভাপতি প্রদীপ চৌধুরী পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ