• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বরকল ও জুরাইছড়িতে ৫ দিন ধরে বিদ্যুৎ নেই, চরম দুর্ভোগ

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2018   Monday

গেল বৃহষ্পতিবার থেকে  টানা পাঁচ দিন বরকল উপজেলা ও জুরাইছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উপজেলাবাসীর চরম দর্ভোগ দেখা দিয়েছে।  এতে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি।

 

তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে খারাপ  আবহাওয়ার কারনে বিদ্যুৎ সংযোগ লাইন নষ্ট থাকায় মেরামত করতে না পারায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। এ রির্পোট লেখা পর্যন্ত ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি।

 

জানা যায়, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিলাইছড়ি উপজেলা হয়ে জুরাইছড়ি ও বরকল উপজেলায় বিদ্যুৎ সংযোগ লাইন দেয়া হয়েছে গেল ২০১৫ সালে। ওই বছর রকল উপজেলার বিদ্যুৎ সংযোগ লাইন উদ্ভোধন করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  নসরুল হামিদ বিপু ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং। বিলাইছড়ি জুরাইছড়ি ও বরকল উপজেলার মানুষ আশা করেছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে । কিন্তু শুরু থেকেই ঘন ঘন লোড শেডিং, লো- ভোল্টেজ,ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রান্তি। দিনে রাতে ২৪ ঘন্টার মধ্যে ৪-৫ ঘন্টাও থাকেনা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। ফলে বিদ্যুৎ না থাকায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের লেখাপড়া,অফিসের কাজ র্কম ও ব্যবসায়ীদের ব্যবসা চরম ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে বলে জানালেন বরকল উপজেলার বিদ্যুৎ গ্রাহক উন্নয়ন সমিতির সভাপতি মোঃ আবু বক্কর। অন্য দিকে ঘরের গৃহস্থালির কাজ করা যেমনি সম্ভব হয়না তেমনি ইলেকট্রনিক্স মালামাল গুলো নষ্ট হয়ে আর্থিক ভাকে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারন মানুষ।  বিদ্যুৎ সংযোগ ও নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ করতে না পারার মুল কারন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনবল সংকট ও অব্যবস্থাপনা কে দায়ী করেছেন স্বয়ং বিদ্যুৎ উন্নয়ন র্বোড (পিডিবি) কর্র্তৃপক্ষ। গত  ২৪ জুন ২০১৮ বরকল বিদ্যুৎ গ্রাহক উন্নয়ন কমিটির উদ্যোগে  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনিয়ম দূর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছিল বরকল উপজেলার মানুষ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ও উপজেলায় সাব-ষ্টেশন করার দাবী তুলেছিল উপজেলার মানুষ। কিন্তু বিদ্যূৎ উন্নয়ন কর্তৃপক্ষ সেই দাবীর কোন গ্রাহ্য করেনি। বরংসো সেই দাবীর পরিবর্তে আরো অতি মাত্রায় হয়রানি করা হচ্ছে বলে ভুক্তভোগী গ্রাহদের  অভিযোগ।

 

 কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের আবাসিক প্রকৌশলী মোঃ আশিকুর রহমান (মজিদ) বলেন- কাপ্তাই হয়ে বিলাইছড়ি উপজেলা পর্যন্ত তার দেখাশুনা করার দায়িত্ব। জুরাইছড়ি ও বরকল উপজেলার বিদ্যুৎ সংযোগ লাইন জেলা সদরের বিতরন বিভাগ দেখা শুনা করে।  আবহাওয়া খারাপ হলে লাইনে সমস্যা দেখা দেয়। দুর্গমতার কারনে ইচ্ছে থাকলেও লাইন সঠিক ভাবে মেরামত করা সম্ভব হয়ে উঠেনা। তার পরে ও অত্যান্ত আন্তরিকতার সহিত গ্রাহকদের বিদ্যুৎ সুবিধা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আবাসিক প্রকৌশলী জানান।

 

এ ব্যাপারে জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)  নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি  মজুমদার জানান- খারাপ আবহাওয়ার কারনে বিদ্যুৎ সংযোগ লাইনে গত কয়েকদিন নিয়মিত বিদ্যুৎ দেয়া সম্ভব হয়নি। তবে আজ সোমবার আবহাওয়া ভালো। তাই লাইন চেক করার জন্য দুটি দল পাঠানো হয়েছে। আশা রাখছি আজ (সোমবার) থেকে নিয়মিত বিদু্যৃৎ সরবরাহ করা সম্ভব হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ