• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলের ১৮টি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপনে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2018   Monday

বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দান সুষ্ঠ সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে বরকলের ১৮টি বৌদ্ধ বিহারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আর্থিক সহায়তা প্রদান করেছে।


সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা তার অফিস কক্ষে বরকল উপজেলার ১৮টি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির হাতে ১লক্ষ ৯০হাজার টাকা নগদ অর্থ তুলে দেন।


এ সময় বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি মংহ্লাই রাখাইন, হালাম্বা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সভাপতি প্রভাত কুমার চাকমা, হাজাছড়া সভাপতি থাম্য মৈত্রী বৌদ্ধ বিহারের বিজয় কুমার চাকমা, শ্রাবস্তী বন বিহারের সভাপতি মিলন শংকর চাকমা’সহ অন্যান্য বিহার পরিচালনা কমিটির নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


সহায়তা প্রদানকালে রাঙ্গ জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বিহারের নের্তৃবৃন্দদের উদ্যেশে বলেন, বর্তমান সরকার শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।


তিনি আরো বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে কোন অপশক্তি দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকান্ড করে পার পাবেনা। ধর্মে বল প্রয়োগকারীদের কোন স্থান নেই। সরকারের আন্তরিকতায় সকল ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করতে পারছে। সরকারের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে আগামীতেও সকল ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধভাবে এই সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ