• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

রপ্তদ্বীপ চাকমা রকি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2018   Monday

জাতীয় নিরাপদ সড়ক দিবস সোমবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে।

 

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। বক্তব্যে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, বিআরটিএ রাঙামাটির পরিদর্শক মোঃ শফিক উল ইসলাম, রাঙামাটি-চট্টগ্রাম বাস-মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম, রাঙামাটি রোবার স্কাইট পরিচালক মো:নুরুল আফসার, রাঙামটি প্রেস ক্লাবেক সভাপতি সভাপতি সুনীল কান্তি দে, জাতীয় ঈমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দীন, সড়ক বিভাগ প্রকৌশলী আবু মুসা, এএসপি মো: জাহাঙ্গীর হোসেন, রাঙামাটি টিটিসি এর মোটর ড্্রাইভিং বিভাগের ইন্সট্্রাকটর মো: জামান হোসেন প্রমুখ। 

 

এর আগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটি শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এই র‌্যালীটি পৌর প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ রোভার স্কাউসট এর সদস্যরা অংশগ্রহণ করে।

 

সভায় বক্তারা  সড়কের প্রস্থ বাড়ানোর জন্য উত্তাপন করেন, এবং রাঙামাটি- চট্টগ্রাম সড়কের বিভিন্ন ঝুকির্পূণ রাস্তাগুলোতে রির্টানিং ওয়াল প্রদানের মাধ্যমে র্দুঘটনা এরানোর জন্য ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান।

 

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক একেএম বলেন, মানুষের মৌলিক মানসিকতা পরির্বতন করতে হবে, মানসিক পরির্বতন ও সমৃদ্ধি করার জন্য র্দুঘটনা এরাতে বাস ও ট্্রাকের চালক এবং হেলপারদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করতে হবে।

 

তিনি আরো বলেন, মূল সড়কের পাশে যদি অবৈধ স্থাপনা সৃষ্টি হয় তাহলে দ্রুত এ্যাকশন নেওয়া হবে এবং রাঙামাটি শহরকে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও ট্্রাফিক আইন মানার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ