• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2018   Monday

খাগড়াছড়ির মহালছড়িতেও “পথ যেন শান্তির হয়, মৃত্যুর নয়” শ্লোগানকে সামনে রেখে  সোমবার পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

 

সকাল ১১টায় একযোগে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, মহালছড়ি এপিবিএন স্কুল এন্ড কলেজ, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ পৃথক পৃথক ভাবে র‌্যালী ও মানব বন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি প্রতিটি র‌্যালী ও মানব বন্ধনে ঘুরে ঘুরে অংশগ্রহন করতে দেখা গেছে।

 

র‌্যালী ও মানব বন্ধনে শিক্ষার্থীদের হাতে ব্যানার, নিরাপদ সড়ক সম্বলিত বিভিন্ন পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে কর্মসূচী পালন করেছে।

 

মানব বন্ধনে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারাদেশে এ দিবসটি পালনের মধ্য দিয়ে দেশের সকল প্রকার সড়ক যেন নিরাপদ হয়। পাশাপাশি সরকারের এ উদ্যেগ যাতে সফল হয় এবং নিরাপদ সড়ক বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ