• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2018   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমানে জেলার আইন শৃংখলা পরিস্থিতি যেরকম স্বাভাবিক রয়েছে এ পরিস্থিতি যেন আগামী সংসদ নির্বাচন ও পরবর্তীতেও বিদ্যমান থাকে সেবিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য জেলা ও পুলিশ প্রশাসনকে পরামর্শ দেন চেয়ারম্যান। অস্থিতিশীল পরিবেশ যাতে এ জেলায় না হয় সে বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সকলকে আহ্বান জানান। তিনি আরো বলেন, শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তার দুপাশে যত্রতত্র গাড়ী রেখে মালামাল উঠানামার কারণে যানজটের পাশাপাশি জনগণের চলাচলে বিঘœ ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান চেয়ারম্যান।

 

সভায় রাঙামাটি পুলিশ বিভাগের সহকারী পুলিশ সুপার রনজিত কুমার পালিত বলেন, অন্যান্য জেলার তুলনায় এ জেলার আইন শৃংখলা পরিস্থিতি অনেকাংশে ভালো। তিনি বলেন, এ জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যে কোন অপরাধমূলক কর্মকান্ড ও মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রসাশনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

 

জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, বর্তমানে জেলার খাদ্যভান্ডারে ৫৩৫৮ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন মিরাজ জানান, চলতি মাসের ১৪অক্টোবর জেলার শুকুরছড়ি সাবষ্টেশন কেন্দ্রটি চালু করা হয়েছে। এতে করে জেলার বিদ্যুৎ গ্রাহকদের চাহিদা অনেকাংশে পূরণ হচ্ছে।

 

রাঙামাটি সরকারী মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ এনামুল হক জানান, কলেজের শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এছাড়া কলেজের প্রভাষকদের আবাসন সমস্যার বিষয়টিও সভায় উপস্থাপন করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ