• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মহালছড়িতে এইচডব্লিউএফ ও পিসিপি’র বিক্ষোভ-সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2015   Wednesday

দীঘিনালা উপজেলায় দশম শ্রেতে পড়ূয়া এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বুধবার মহালছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।


মহালছড়ি বাস স্টেশনে আয়োজিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক সর্বানন্দ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি তপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশ মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রেরণা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এল্টন চাকমা প্রমূখ। এর আগে মহালছড়ি কলেজ থেকে শুরু হয়ে মহালছড়ি বাস স্টেশনে এসে বিক্ষোভ সমাবেশ করে।
পাহাড়ি নারীদের উপর নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, মঙ্গলবারের দীঘিনালায় ঘটনাসহ গত দুমাসে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে ১১জন পাহাড়ি নারী ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছেন। কিন্তু কোন ঘটনারই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়নি।


বক্তারা অবিলম্বে স্কুল ছাত্রী ধর্ষণের সাথে জড়িত সকল ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার দীঘিনালায় গত ৯ মার্চ সোমবার দিবাগত রাতে স্থানীয় এক বিহার থেকে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে কয়েকজন দৃষ্কৃতিকারী কর্তৃক দশম শ্রেণিতে পড়ূয়া এক পাহাড়ি স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে ছাত্রলীগ নেতা সোহেল রানাকে প্রধান আসামী করে দীঘিনালা থানায় ধর্ষণের মামলা করেন। এ মামলার প্রধান আসামী সোহেল রানাকে পুলিশ গ্রেফতার করে।
-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ