• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি ফল ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2018   Friday

শুক্রবার উৎসব মুখোর পরিবেশে খাগড়াছড়ি ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ির শাপলা চত্বর সমিতির কার্যালয়ে এ নির্বাচন সকাল ৯টা থেকে  ৪টা পর্যন্ত চলে। এতে নির্বাচন পরিচালনা করছেন,খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র জাফর আহম্মেদ,কাউন্সিলর মাসুদ ও উপদেষ্টা সামশুল আলম বাবুল। এতে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ও সদস্য পদে লড়ছেন ৯ জন প্রার্থী। তার মধ্যে ৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ সম্পাদক পদে ১জন, সাংগঠনিক সম্পাদক ১ জন ও সদস্য পদে তিনটি জয়যুক্ত করবেন।

 

এতে সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিক নিয়ে আব্দুল ছালাম (ভূট্টে), আম প্রতিক নিয়ে মো: মোস্তফা,ডাব প্রতিক নিয়ে মো: এরশাদ উল্লাহ, কাঁঠাল প্রতিক নিয়ে মো: সারোয়ার হায়দার (বশর)সহ লড়ছেন ৪ জন প্রার্থী। সাংগঠনিক সম্পাদক পদে পেয়ারা প্রতিক নিয়ে আবদুর রহিম ও কলা প্রতিক নিয়ে আব্দুল মমিন লড়ছে।

 

সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন, পেঁপে প্রতিক নিয়ে নুরুল আবছার, ডালিম প্রতিক নিয়ে মো: শফিকুল ইসলাম,আঙ্গুর প্রতিক নিয়ে মো: গোলাম হোসেন ও আপেল প্রতিক নিয়ে মো: জাকির আহমদ। এ নির্বাচনে সকল ভোটারের সম্মতিতে বিনা প্রতিদ্বন্ধীতা বিজয় হয়েছেন, সভাপতি সুলতান আহম্মদ, সহ-সভাপতি তরুণ সরকার,অর্থ সম্পাদক তছলিম উদ্দিন ও  দপ্তর সম্পাদক পদে এজেডএম আহছান উল্লাহ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ