• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে পিবিসিপির ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2018   Saturday

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


পিবিসিপির রাঙামাটি জেলা শাখা প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মোমেনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিবিসিপির কার্যালয়ে রাঙামাটি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মু.ইব্রাহিম মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক আবদুল্লাহ আলমো মিনের।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিবিসিপির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও সাবেক রাঙামাটি জেলা সভাপতি মো:আলমগীর হোসাইন, পার্বত্য নাগরিক পরিষদের জেলা আহবায়ক মো:জামালউদ্দীন,পিবিসিপি জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,লংগদু উপজেলা সভাপতি মোঃআনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন,সাংগঠনিক সম্পাদক শামসুল আলম,পার্বত্য নাগরিক পরিষদের লংগদু উপজেলা আহব্বায়ক মাওলানা মোশারফ হোসেন, যুগ্ন সম্পাদক ইউছুপ আলি,রাঙামাটি সরকারি কলেজ শাখার সহসভাপতি মোঃরবিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জুনায়েদ, সদস্য আবুবক্কর, পৌর আহব্বায়ক মোঃ ইউছুপ, সদস্য সচিব জামিল, এটিআই সভাপতি নাঈম বরকল উপজেলা সভাপতি আল আমিন, সহসভাপতি রাজু,প্রচার সম্পাদক ইসমাইলসহ জেলা ও জেলার বিভিন্ন উপজেলার সভাপতি এবং কলেজ নেতৃবৃন্দরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপজাতি কোটা বাতিল করে সর্বক্ষেত্রে জণসংখ্যাঅনুপাতে পার্বত্য কোটা চালু, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের নামে পার্বত্য এলাকা থেকে বাঙালি উচ্ছেদ বন্ধ,পার্বত্য চট্রগ্রাম টাস্কফোর্স কর্তৃক অবৈধ পূণর্বাসন ষড়যন্ত্র বন্ধসহ বিভিন্ন দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ