• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বরকলে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2018   Sunday

রোববার  রাঙামাটির বরকলের উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদের পুরানো হল রুমে উপজেলা যুব লীগের সভাপতি ও ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা।

 

সভায় জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটির পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্যসুবির কুমার চাকমা উপজেলা আওয়ামীলিগের সহ সভাপতি প্রভাত কুমার চাকমা সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহারাজ সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। সভায় উপজেলার আওয়ামীলিগ যুবলীগ মহিলা লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শুরুতেই ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা তাদের দীর্ঘ দিনের পুঞ্জিভূত ক্ষোভ, পাওয়া না পাওয়ার বেদনা,হতাশা প্রকাশ করে একে অপরের প্রতি দোষারোপ করে বক্তব্য রাখেন।

 

 

তবে নেতা-কর্মীদের ক্ষোভ হতাশা প্রশমিত করতে জেলা ও উপজেলার নেতারা তাদের সান্তনা ও আশার বানী শুনান। তারা বলেন,আগামীতে আওয়ামীলিগ সরকার আবার ক্ষমতায় আসবে তখনই দলের অসঙ্গতি গুলো দুর করা হবে।

 

জেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা বলেন, নেতা কর্মীদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না । সকল মতানৈক্য ভুলে গিয়ে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তার জন্য সকল নেতা কর্মীকে নিরলস ভাবে কাজ করতে হবে। 

 

এদিকে আলোচনা সভা শেষে আইমাছড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম পদ ত্যাগ পত্র উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের কাছে জমা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ