• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের সাথে রাঙামাটি জেলা পরিষদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2018   Tuesday

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০১৮ তে অংশগ্রহণকারীদের সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের আয়োজনে সোমবার সন্ধ্যায় পর্যটন হলিডে কমপ্লেক্সে এ সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় ন্যাশনাল ডিফেন্স কলেজের রিয়াল এডমিরাল আনোয়ারুল ইসলাম এবং মেজর জেনারেল মোঃ রশিদ আমিন এর নেতৃত্বে সেনা, বিমান, নৌবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, গ্রুপ ক্যাপ্টেন ও কমোডোর পর্যায়ের এবং প্রশাসনিক ক্যাডারের অতিঃ সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের দেশি-বিদেশী সর্বমোট ৩৬জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরিষদের পক্ষে জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য সাধনমনি চাকমা, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া উপস্থিত ছিলেন। এছাড়া রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলামসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 

সভায় ন্যাশনাল ডিফেন্স কোর্স এ অংশগ্রহণকারীরা পার্বত্য শান্তি চুক্তি, পার্বত্য মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদগুলোর কার্যক্রম এবং পার্বত্য জেলার সামাজিক-রাজনৈতিক, পর্যটন ও বিভিন্ন বিষয়ে জানতে চাইলে সকল বিষয়ে তাদের ধারণা প্রদান ও অবগত করেন  জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

মতবিনিময় সভায় পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম ও এখানকার বসবাসরত জনগোষ্ঠীর জনসংখ্যা এবং পরিষদে হস্তান্তরিত বিভাগের বিভিন্ন কার্যক্রমগুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন  জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।

 

অনুষ্ঠান শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ও ন্যাশনাল ডিফেন্স কোর্স এর লিডার একে অপরকে ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। পরে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ