• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সিঙ্গিনালা মৈত্রীপুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2018   Saturday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে শনিবার দানোত্তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়েছে। 

 

বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয়  দেশনা  দেন মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকার আমলং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ ক্ষান্তিবর স্থবির।  এ সময় পঞ্চশীল প্রার্থনা, সমবেত প্রার্থনাসহ ধর্মীয় দেশনা প্রদান করেন গুইমারা উপজেলার ছোটপিলাক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সারামিজু ভিক্ষু। দেশনা শেষে  ভিক্ষু সংঘকে সার্বজনীন চিবরটি দান করেন সিঙ্গিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উষাপ্রু মারমা।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পঞ্চশীল গ্রহন, সকল প্রাণীর হিতার্থে সমবেত প্রার্থনা, ভিক্ষু সংঘ কর্তৃক ধর্মীয় দেশনা প্রদান করেন। এছাড়াও বুদ্ধমূর্তি দান, অষ্ট পরিক্খার দানসহ নানাবিধ দান করা হয়। একইভাবে ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়।

 

এ উৎসবকে ঘিরে করে দলে দলে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ সকাল হতে বিহারে আসতে শুরু করে।

 

ধর্মীয় দেশনাকালে ভিক্ষুগণ বুদ্ধের মূখনিঃসৃত বাণী উচ্চারণ করে আগত উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে বলেন, অহিংসা পরম ধর্ম। সবাইকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে হিংসা-দ্বেষ, লোভ পরিহার করতে হবে। একে অপরের সাথে শত্রুতা পরিহার করে সকলের মাঝে মৈত্রীভাব পোষণ করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ