• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে রাঙামাটিতে জশনে জুলুছ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2018   Friday

সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে বর্ণাঢ্য এই জশনে জুলুছের আয়োজন করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা। 

 

জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ শুরু করে প্রেসক্লাব, দোয়েল চত্বর, কাঠালতলি, পৌরসভা হয়ে বনরূপা জামে মসজিদে সমাপ্ত হয়। এই জুলুছে জেলার প্রত্যন্ত উপজেলা থেকেও শত শত মুসলমান যোগদান করবে। নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে শত শত মুসল্লী জুলুছে যোগদান করে।


জুলুছ শেষে বনরূপা জামে মসজিদে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ¦ হাফেজ নজরুল ইসলাম নঈমী। উদ্বোধন করেন রাঙামাটি সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ আল্লামা আলহাজ¦ নজরুল ইসলাম নঈমী। জেলা গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বনরূপা জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা ইকবাল হোসাইন আল-ক্বাদেরী, জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ প্রমুখ।


এসময় বক্তারা বলেন, প্রিয় নবীজি(দঃ)-এর শুভাগমনে আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে উর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমানিত। এছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে। এই জুলুছ নতুন কিছু নয়। তাই মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে জুলুছ করা উত্তম কাজ। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে বলে সমাবেশে বলা হয়।


এসময় জেলা গাউছিয়া কমিটির আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ আবদুল করিম খান, হাজী মোঃ মুছা, হাজী মোঃ জসীম উদ্দিন ও হাজী মোঃ নাছির উদ্দিনসহ শহরের বিভিন্ন মসজিদের ইমামগণ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য প্রতিবছরই ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য জশনে জুলুছের আয়োজন করা হয়ে থাকে। শুক্রবার জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে জুলুছ শুরু হয়। এসময় শত শত লোকজন কলেমা খচিত পতাকা, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে জুলুছে অংশ গ্রহণ করে। নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ(দঃ) ধ্বনিতে মূখরিত হয়ে উঠে আকাশ বাতাস। এছাড়াও মন মুগ্ধকর নাতে রাসুল(দঃ) পরিবেশন করতে থাকেন শায়েরগণ। জুলুছের সামনে ছিল শত শত মোটরসাইকেলের বিশাল বহর।


উল্লেখ্য আল্লাহর প্রিয় রাসুল হযরত মুহাম্মদ মুস্তফা (দঃ) এই ধরার বুকে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল তারিখে মা আমেনার কোলে শুভ আগমন করেন। প্রিয় নবীজি (দঃ)-এর শুভাগমনে উম্মতে মুহাম্মদী খুশি উদযাপন করে আসছে সহস্র বছর ধরে। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের ধারাবাহিকতার পূণ্যময় সেই কৃষ্টি-সংস্কৃতি এদেশে চালু করেছেন রাসুলে পাক (দঃ)-এর ৪০তম আওলাদ আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ)। প্রিয় নবীজি(দঃ)-এর শুভ জন্মদিন অর্থাৎ ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে স্বাধীন বাংলাদেশে ১৯৭৪সালে প্রতিষ্ঠা করেন ইসলামী সংস্কৃতির অনন্য নির্দশন জশনে জুলুছ (বর্ণাঢ্য ধর্মীয় র‌্যালী)। সেই ধারাবাহিকতায় রাঙামাটি শহরে প্রতি বছর বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ)।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ