• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

দীর্ঘ ৪৫ বছর পর চন্দ্রঘোনা পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ে বিশুদ্ধ পানির অভাব দূর

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2018   Tuesday

দীর্ঘ। ৪৫ বছর পর কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের আওতাধীন পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের বিশুদ্ধ পানির সমস্যা সমাধান হতে যাচ্ছে। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি ডীপ টিউবওয়েল বসানোর উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের এসমস্যার সমাপ্তি হচ্ছে।

 

এ উপলক্ষে পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে ডীপ টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্ভোধন করা হয়  গত সোমবার। বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। বিশেষ অতিথি ছিলেন,চন্দ্রঘোনা খ্রীষ্টান মিশন হাসপাতালের উপ- পরিচালক ডঃ প্রবীর খিয়াং,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রসিদ,কাপ্তাই নৌ- বাহিনী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ এনামুল। সভা শেষে ডীপ টিউবওয়েল বসানোর কাজের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

 

উল্লেখ্য, ১৯৭৫ সালে পাহাড়ীকা উচ্চ বিদ্যালয় স্থাপন করার পর হতেই এখানে বিশুদ্ধ পানির অভাব লেগেই ছিল। পাহাড়ের উপর অবস্থিত এ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা সীমাহীন কষ্ট করে বিশুদ্ধ পানি সংগ্রহ করে এতো বছর  চাহিদা মিটিয়েছে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকসহ ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৬শ`। এই বিপুল সংখ্যক শিক্ষার্থী বিশুদ্ধ পানির অভাবে মারাত্বক কষ্ট করার বিষয়টি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ও ইউএনও আশ্রাফ আহমেদ রাসেলের নজরে আনা হলে তারা বিদ্যালয়ে গভীর নলকূপ বসানোর উদ্যোগ নেয়। পরে চন্দ্রঘোনা ইউনিয়নের পক্ষ থেকে নলকূপটি বসানোর সিদ্ধান্ত হয় এবং সোমবার একাজের উদ্ভোধন করা হয়। নলকূপ বসানোর কাজ সম্পন্ন হলে দীর্ঘ প্রায় ৪৫ বছর পর পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের বিশুদ্ধ পানির সংকট দূর হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ