• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে জাগো পার্বত্যবাসীর ডাকা হরতাল প্রত্যাহার

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2015   Thursday

বান্দরবানে জাগো পার্বত্যবাসীর ব্যনারে ডাকা ৭২ ঘন্টার ডাকা হরতাল বৃহস্পতিবার দপুর ১২টার পর থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার এসএসসি পরীক্ষার কারনে হরতাল প্রত্যাহার করা হয়েছে সংগঠনের পক্ষথেতে জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশ নবগঠিত জাগো পার্বত্যবাসি সংগঠনের নেতা আব্দুল জলিল হরতাল প্রত্যাহারের ঘোষনা দেওয়া হয়। এসময় বলেন,। শুক্রবার এসএসসি পরীক্ষা ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান থাকায় এ হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে তাদের আন্দোলন চলমান থাকবে।

 

এদিকে, বৃহস্পতিবার সকালে সন্তু লারমা বোমাং রাজার দরবার হলে হেডম্যান কারবারিদের সাথে বৈঠকে করেছেন। অবশ্য তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এমন কি তার গাড়ী বহরের ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ,সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। শহরে ও সার্বক্ষনিক আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার রয়েছে। শুক্রবার চিম্বুক সড়কের ফারুক পাড়ায় জেলা পাহাড়ী ছাত্র পরিষদের জেলা সম্মেলনে সন্তু লারমা প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেয়ার কথা রয়েছে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বান্দরবানে আগমন ও পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অপহরণ বন্ধের প্রতিবাদে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিনের হরতালের ডাক দেওয়া হয় জাগো পার্বত্যবাসি ব্যানারে। সন্তু লারমার আগমনকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙ্গালি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাহাড়ি-বাঙ্গালি উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ