• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2015   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদের মুক্তি ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারী পরোয়ানা ,তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

 

কলেজ গেইটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ওজেলা সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান। অন্যান্যর মধ্যে  বক্তব্যে রাখেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির আহম্মদ,জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মামুনুররশিদ মামুন, সদর উপজেলা বিএনপির সম্পাদক রনেল দেওয়ান,জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক রফিক উদ্দিন আহম্মদ,জেলা বিএনপির অর্থসম্পাদক আমীর মোঃ সাবের,জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া,জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক  নূরুন্নবী, জেলা তৃণমূল দলের সভাপতি মো.জাহিদুল ইসলাম জাহিদ,পৌর যুবদলের সভাপতি ইউছুফ চৌধুরী,জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছোটন চাকমা, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,সোহরাব হোসেন শামীম,ইমরান চৌধুরী সুজন, ও পৌর ছাত্রদলের সভাপতি মোঃ ফারুক আহম্মদ সাব্বির প্রমূখ।

 

এর আগে জেলা বিএনপি সভাপতি এডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে একটি বিক্ষোভ-মিছিল শহরের শিল্পকলা একাডেমি কার্যালয়ের সামনে থেকে  শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটের সামনে গিয়েশেষ হয়। 

 

সমাবেশে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং শেখ হাসিনার পদত্যাগ দাবী করে তত্ত্বাবধায়ক সরকার বহাল রেখে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।

 

সভাপতির বক্তব্যে জেলা বিএনপি সভাপতি দীপেন দেওয়ান বলেন, সরকার দেশে বাঁকশালী কায়দায় এক নায়কতন্ত্র কায়েম করে বিএনপি তথা ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ