• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

দিঘীনালায় পাহাড়ী কিশোরী ধর্ষণের প্রতিবাদে কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2015   Thursday

খাগড়াছড়ি দিঘীনালায় পাহাড়ী কিশোরী ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃহস্পতিবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স।

 

পিসিপি রাঙামাটি উপজেলা শাখার সহ-সভাপতি কুনেন্টু চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফেরজেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে পিসিপি জেলা শাখার সাধারন সম্পাদক অনিল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক নিকন চাকমা সংহতি বক্তব্য রাখেন ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা ও পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয়ের ফটক থেকে মিছিল শুরু হয়ে হুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে ইউপিডিএফ জেলা  কার‌্যালয়ে সমাবেশে মিলিত হয়।

 

একই দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নানিয়ারচর উপজেলা শাখা। সমাবেশে বক্তব্য রাখেন তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজনমনি চাকমা ও উপজেলা সভাপতি রিপন আলো চাকমা।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন বলেন, রাষ্ট্রীয় মদদে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ধর্ষন ও ধর্ষনের পর হত্যার মাত্রা বেড়ে গেছে। অপহরনের বিচার না হওয়ায় দোষী ব্যাক্তিরা আরও সাহস নিয়ে পাহাড়ি নারী, শিশু ধর্ষন করছে। যার প্রমাণ লংগদুর সুজাতার ধর্ষন ও হত্যাকারী ইব্রাহিম।

 

বক্তারা আরও বলেন, পাহাড়ি নারীরা আজ কোথাও নিরাপদ নয়। আন্তর্জাতিক নারী দিবসের পর এই ঘটনায় প্রমান করে সরকার পরোক্ষভাবে এসব ঘটনায় জড়িত। বক্তারা ধর্ষক সোহেল ও তার সহযোগী ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ