• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রবিদাস জনগোষ্ঠীকে জাতিসত্তার তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদ খাগড়াছড়িতে ৮ সংগঠনের প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2015   Thursday

দেশের অবহেলিত জনগোষ্ঠী ‘রবিদাস’ সম্প্রদায়কে জাতিসত্তার তালিকা থেকে বাদ দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ৮ গণতান্ত্রিক সংগঠনের কনভেনিং কমিটি।

 

বৃহস্পতিবার ৮ গণসংগঠনের কনভেনিং কমিটির সদস্য সচিব অংগ্য মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়েছে, এ সরকার সংবিধান স্বীকৃত সকল ধর্ম বর্ণের অধিকার প্রদানে ব্যর্থ। বরং ভেদাভেদ ও বৈষম্য জিইয়ে রাখতে নানাভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে। দেশে সবেেয় অবহেলিত উপেক্ষিত ও নির্যাতিত প্রান্তিক জনগোষ্ঠী হচ্ছে রবিদাস সম্প্রদায়। দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নতির জন্য আলাদাভাবে বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার পরিবর্তে তাদের জাতিসত্তার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এতে এ সম্প্রদায়কে শুধু উপেক্ষাই করা হয়নি, তাদের অস্তিত্বকেও সরকার স্বীকৃতি দিচ্ছে না, যা অত্যন্ত নিন্দনীয়।

 

প্রেস বার্তায় বলা হয়, ৮ গণসংগঠনের পক্ষ থেকে বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মাইকেল চাকমা ও অংগ্য মারমা; বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে থুইক্যচিং মারমা ও রিটন চাকমা; হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা (২), সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের সদস্য সচিব আনন্দ প্রকাশ চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ