• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিদ্যালয়ে এক মিনিট নীরবতা পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2018   Saturday

আশুলিয়ায় তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ডে শতাধিক শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহতের স্মরণে রাঙামাটিতে বিদ্যালয়ে এক মিনিট নীরবতা পালন।

 

আশুলিয়ায় অবস্থিত তাজরিন গার্মেন্টস এ ব্যাপক অগ্নিকান্ডের মাধ্যমে শতাধিক শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হওয়ার স্মরণে শনিবার রাঙামাটিতে বিদ্যালয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।


বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছাত্র ছাত্রীদের নিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্লাস্ট, রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান, রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট রাজিব চাকমা এবং বিদ্যালয়ের শিক্ষকরা।


উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় অবস্থিত তাজরিন গার্মেন্টস এ ব্যাপক অগ্নিকান্ডের মাধ্যমে শতাধিক শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরবর্তীতে ২০১২ সালে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বেলা এবং আইন ও সালিস কেন্দ্র (আসক) কর্তৃক উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এই ট্র্যাজেডির ছয় বছর পূর্তিতে শ্রমিক নিরাপত্তা ফোরামের সাথে একাত্ম হয়ে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সকল নিহত ও আহত শ্রমিকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিদ্যালয় গুলোতে সকালের এসেম্বলীতে ১ মিনিট নীরবতা পালনের উদ্যেগ গ্রহন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ