• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়ি সেনা জোন কমান্ডার কর্তৃক দুঃস্থ এক ব্যক্তিকে চা-দোকান প্রদান

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2018   Monday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ধুপ্যাচর গ্রামের দুঃস্থ ও হতদরিদ্র এক ব্যক্তিকে সোমবার  বিলাইছড়ি সেনা জোনের (১৩ বেঙ্গল) সহায়তায় চা-দোকান প্রদান করা হয়েছে।

 

দোকান হস্তান্তর কালে ফিটা কেটে দোকান উদ্বোধন করেন জোন কমান্ডার শেখ আব্দুল্লাহ পিএসসি। এ সময় তিনি স্বহস্তে দোকানদারকে নগদ দুই হাজার টাকা অথর্ও প্রদান করেন। এবং তিনি নিজে  পাঁচ টাকা দামে চা কিনে খান। দোকান উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন মেজর আরিফ, ১ নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, মেম্বার জ্যোতিময় চাকমা ও হেডম্যান বিমলী চাকমা প্রমূখ।

 

সহায়তা প্রাপ্ত ব্যক্তির নাম চিরন জিৎ চাকমা। সে ধুপ্যাচর গ্রামের বাসিন্দা। দোকান ঘরটি উক্ত গ্রামের বাসিন্দা সুমতি চাকমার কাছ থেকে ভাড়া হিসেবে নেয়া হয়েছে।  চিরন জিৎ চাকমা জানান, তাকে দোকান খোলার জন্য প্রথমে তিন হাজার টাকা নগদ, সিদ্ধ চাউল এক কেজি, ময়দা এক কেজি, ডাল দশ কেজির মত ও চিনি পাঁচ কেজি সহ আজকেও নগদ দুই হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতি মাসের ভাড়াও তারা দিয়ে দেবেন।

 

জোন কমান্ডার বলেন,  তিনি একবারে পুরো টাকাতা নগদ সহায়তা প্রদান করলে সে হয়তো ২ থেকে ৩ দিনের মধ্যে তা খেয়ে ফেলতো। কারণ এর আগে তিনি অনেকজনকে এভাবে অর্থ সহায়তা দিয়েছেন। তারা করে কি বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে গিয়ে এভাবে টাকাটা শেষ করে ফেলে। যার ফলে আর কোন উন্নতি হয় না। তবে যদি চেষ্টা করলে এখান থেকে দাঁড়াতে পারা যায়। তাই  তিনি তার অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য তাকে এই চা দোকানটা প্রদান করেছেন।  যাতে করে সে তার শ্রম দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়াতে পারে।

 

তিনি আরও বলেন, দোকানটাতে যা মালামাল তোলা হয়েছে তা বিক্রি করে পুরো টাকা খেয়ে ফেললে হবে না। আমরা মাঝে মাঝে এসে দেখে যাব।  পরবর্তীতে কোন সমস্যা হলে প্রয়োজনে  আরো কিছু অর্থ সহায়তা দেয়া হবে।  যাতে সে সক্ষমতা অর্জন না করা পর্যন্ত আমাদের পক্ষ থেকে দোকানের ভাড়াও দিয়ে  দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ