• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

অবৈধ অস্ত্রধারী,ভোট ডাকাতরা এখন বিএনপির ঘাড়ে চাপার চেষ্টা করছে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2018   Monday

রাঙামাটিতে অবৈধ অস্ত্রধারীরা, ভোট ডাকাতরা এখন বিএনপির ঘাড়ে চাপার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদার।

 

তিনি বলেন, তারা মনে করছে বিএনপিতে প্রতিদ্বন্দ্বিতা বেশি তাই কেউ হবে না। সুতারাং বিএনপি জেএসএসকে সমর্থন দেবে। এবার এটাও শোনা যাচ্ছে জেএসএস নির্বাচন থেকে সরে দাড়াবে। ইউপিডিএফ থেকেও তারা মনোনয়ন প্রত্র নিয়েছে। মনোনয়নপত্র তারা জমা দিতে পারে আবার নাও দিতে পারে। তবে আমাদের এগুলো বড় কথা নয়। শত্রু যেই হোক না কেন আমরা তাদের কখনও দুর্বল ভাববো না। শত্রুদের পরাজিত করার শক্তি আমাদের রয়েছে। এই ধীর মনোভাব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

 

সোমবার বিকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় প্রধান অথিতির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন।


রাঙামাটি পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকো রোয়াজা, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন, রাঙামাটি জেলা সন্ত্রাস বিরোধী সংগঠনের সভাপতি  স্নেহাশীষ বড়ুয়া সেন্টু প্রমুখ।

 

প্রচার-প্রচারণা নিয়ে দীপংকর তালুকদার বলেন, অনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন কে দলের পাশে দাড়াচ্ছে কে দাড়াচ্ছে না, এসমস্থ বিষয়গুলো আরো বেশি স্পষ্ট হয়ে দাড়াবে। আমরা তখন আরো বেশি সভা, সমাবেশ ইত্যাদি করবো। বিজয়ের জন্য পরিশ্রমের কোন বিকল্প নেই।


মতবিনিয় সভায় বক্তারা বলেন, অবৈধ অস্ত্রধারীরা যদি এবার কোন রকম ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে কেন্দ্রেই তাদের প্রতিহত করা হবে। এবার কোন রকম ভোট ডাকাতি করার সুযোগ দেওয়া হবে না। আসন পেতে হলে জনগণের ভালবাসার মাধ্যমে পেতে হবে।


দীপংকর তালুকদার আরো বলেন, রাঙামাটিতে আওয়ামীলীগের নেতা-কর্মীরা এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের অন্যন্যা আসনে ৫২জন, ৩২, ২০জন পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। খাগড়াছড়ি ও বান্দরবানেও অনেকজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। কিন্তু রাঙামাটির আসনে শুধু একজনই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তিনিও দলীয় মনোনয়ন পেয়েছেন। এতে করে প্রমাণ হয়, এর চাইতে দলের প্রতি সংহতিবোধ, আনুগতবোধসহ দৃষ্টান্ত আর হতে পারে না। আর এই দৃষ্টান্ত আওয়ামীলীগের নেতারাই সৃষ্টি করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ