• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়
খাগড়াছড়িতে নির্বাচনের সুষ্টু পরিবেশ তৈরির দাবী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2018   Saturday

খাগড়াছড়িতে নির্বাচনের সুষ্টু পরিবেশ সৃষ্টির দাবী জানিয়েছে জেলা বিএনপি। তাদের দাবী ক্ষমতাসীন দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে, বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়া করতে হুমকি ও হামলা চালানো হচ্ছে।

 

 শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতারা এই অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ সভাপতি আবু ইউছুফ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার প্রমুখ।

 

মতবিনিয়ম সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা নিজেদের সংগঠিত করতে পারছে না। খুলতে পারছেনা দলীয় অফিস। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের হামলা, মামলা দিয়ে এলাকা ছাড়া করছে।

 

এদিকে খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়া, শহিদুল ইসলাম ভূইয়া ও সমীরণ দেওয়ান। এই তিনজন থেকে কেন্দ্র যাকে মনোনিত করতে জেলা বিএনপি তার পক্ষে কাজ করবে বলে জানানো হয়। নির্বাচনের সুষ্টু পরিবেশ নেই জানিয়ে বক্তারা বলেন, আওয়ামীলীগের প্রার্থী মিছিল, শোডাউন, গাড়ী বহর ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে। অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা ক্ষমতাসীন দলের পক্ষে অবস্থান নিচ্ছে বলেও অভিযোগ করেন। সুষ্টু নির্বাচন নিয়ে শংকা জানিয়ে অবিলম্বে নির্বাচনের লেভেল প্ল্যায়িং ফিল্ড তৈরির জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ