• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিজয়ের মাসের প্রথম দিনে
রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় উল্লাস দেয়ালিকার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2018   Saturday

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে বিজয়ের মাসের প্রথম দিনে রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়ালিকা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বিজয়-উল্লাস নামক এই দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন।


শনিবার সকালে রাঙামাটি মেডিকেল কলেজ ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। রাঙামাটি মেডিকেল কলেজে দেয়ালিকার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক। এসময় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল উপস্থিত ছিলেন।


উদ্বোধন শেষে রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একদিকে যেমন সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে পাশাপাশি মুক্তিযুদ্ধের অজানা অনেক তথ্য তারা জানতে পারবে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। তিনি এই ধরনের আয়োজনের উদ্যোগ নেয়ায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। আগামীতেও এই ধরনের কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।


এসময় রাঙামাটি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজির সহযোগি অধ্যাপক ডা. এহসানুল হক কাজল, কমিউনিটি মেডিসিনের সহযোগি অধ্যাপক ডা. প্রীতি প্রসুন বড়–য়া, বীরশ্রেষ্ঠ ফাউন্ডেশনের উদ্যোক্তা পরিষদ সদস্য মোঃ মোস্তফা আলম ও অর্নব বড়–য়া, সদস্য সাকিবুল হাসান সজল ও মোঃ নুরুল আলম উপস্থিত ছিলেন।


এদিকে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের দেয়ালিকার উদ্বোধন শেষে প্রধান শিক্ষক রনতোষ মল্লিক বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে এবং তাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হবে।


রাঙামাটি মেডিকেল কলেজে দেয়ালিকার সম্পাদক স্থেনশীষ চক্রবর্তী ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের দেয়ালিকার সম্পাদক বিশাখা রায় স্ব স্ব দেয়ালিকার বিষয়বস্তু উপস্থাপন করেন।


এসময় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আগামী ১৬ ডিসেম্বর রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
--হিলবিডি২৪/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ