• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য চুক্তির ২১ বছর পূর্তিতে বাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018   Sunday

রাঙামাটি  বাঘাইছড়ি উপজেলায় রোববার পার্বত্য শান্তি চুক্তির ২১ তম বার্ষিকী উদযাপিত হয়েছে।

 

বাঘাইছড়ি উপজেলা সদরের শাপলা চত্বর এলাকায় মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ২৭ বিজিবি অধিনায়ক লেঃ কঃ মাহাবুবুল ইসলাম । উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমা, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান,বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মোঃ জাফর আলী খান বক্তব্য রাখেন।এছাড়াও বাঘাইছড়ি উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলা ১২ ঘটিকায় আলোচনা সভা শেষে বাঘাইছড়ি উপজেলা মাঠে মারিশ্যা বিজিবি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আহম্মেদ নিব্রাস খান এর নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।বাঘাইছড়ি উপজেলার সধারন মানুষ এই ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা নেয়।

 

এর আগে মারিশ্যা জোন ২৭ বিজিবি এর উদ্যোগে মারিশ্যা জোন কমান্ডার লেঃকঃ মাহাবুবুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার পাহাড়ী-বাঙ্গালি  ব্যাপক উপস্থিতিতে একটি র‌্যালী বের করাহয়।  বিকালে বাঘাইছড়ি উপজেলার ক্রীড়া   সংস্থার মাঠে সম্প্রিতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।  খেলা অংশ গ্রহন করে ২৭ বিজিবি একাদশ বনাম বাঘাইছড়ি পৌরসভা একাদশ। পৌরসভা একাদশ কে ২-১গোলে হারিয়ে বিজিবি একাদশ বিজয়ী হয়। ফুটবল খেলা শেষে ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার মহোদয় খেলোয়াড়দের মধ্য পুরুস্কার বিতরন করেন।

 

প্রধান অতিথি বক্তব্য  অধিনায়ক লেঃ কঃ মাহাবুবুল ইসলাম বলেন পাহাড়ী বাঙালী মিলেমিশে সম্প্রীত বন্ধন অটুট থাকতে হবে। তাহলে পাহাড়ে শান্তি বিরাজ করবে। যারা পাহাড়ে বিশৃঙখলা করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ