• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2018   Monday

আন্তর্জাতিক ও  জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে রাঙামাটিতে সোমবার র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  জেলা সমাজসেবা অধিদপ্তরের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অমর চাঁন চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

 

পরে সমাজে প্রতিবন্ধীতা উত্তরণে কাজ করায় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা সনদ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ট্রাই সাইকেল, সাদাছড়ি, ক্রাচ্ ও চেক প্রদান করেন অতিথিরা। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান।

 

এর আগে  জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, করুণা বা দয়া নয় মনুষ্যত্বের নিরিখে আমাদের প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে। তাদের সুপ্ত প্রতিভাগুলোকে গুরুত্ব দিয়ে সমাজে তুলে ধরতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের ভাতা প্রদান’সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করছেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ