• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি আসবাবপত্র সমিতিতে ১৪ মাসের মাথায় আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2018   Friday

রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ি কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও সম্পাাকের অনয়িম দূর্নীতির অভিযোগ এনে কমিটির ৭ সদস্য পদত্যাগ করেছেন। ৭ জন সদস্য পদত্যাগের পর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সমিতির সহ সভাপতি মো. আলীর সভাপতিত্বে মো.দিদারুল আলমকে আহবায়ক ও মো.বশির উদ্দিনকে সদস্য সচিব করে মোট ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা। বৃহস্পতিবার দুপুরে কমিটির সিংহ ভাগ সদস্যে উপস্থিতিতের তলবি সভা অনুষ্ঠিত হয়।

 

তলবি সভায় সমিতির সভাপতি মো.আমিনুল ইসলাম শামীম ওসাধারণ সম্পাদক আবদুল শুক্কুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতিরঅভিযোগ উঠলে দু’জনকে অনাস্থা দিয়ে নতুন ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করাহয়েছে। সাধারণ সদস্যদের অভিযোগ তারা বলেন,সমিতির সভাপতি দীর্ঘ দিন ধরে অনুপস্থিত থাকার কারনে সমিতির স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এছাড়াও সমিতির কার্যকলাপের স্বচ্ছতা ও জবাবদিহিতার কোন স্থান নেই। যার কারনে সমিতিতে স্থবিরতা সৃষ্টি হয়েছে।

 

এসব স্থবিরতার দায়-ভার সভাপতি ও সম্পাদক বহন না করায় সমিতির ৭ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেন।অপর দিকে সমিতির সদস্যরা আর্থিক অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। সদস্যরা বলেন, সমিতির দৈনিক ৫ হাজার টাকা ইনকাম আছে। সভাপতি ও সম্পাদক ১৪ মাস ধরে দায়িত্বে ছিল। আমাদের জানামতে ব্যাংকে প্রায় ১৩ লক্ষ টাকা ছিল । কিন্তু দেখাগেছে  ব্যাংকে এখন ১লক্ষ টাকা আছে। বাকি টাকা গেল কোথায়।

 

এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর বলেন,ফার্ণিচার ব্যবসায়ি মো. খালেক জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে ফার্ণিচার নেওয়ার সময় পথে তাকে আটকে দিয়েছে কর্তৃপক্ষ এ ব্যাপারে আমি কি করবো। এই সূত্র ধরে আমার বিরুদ্ধে লেগেছে খালেকসহ আরো কয়েকজনে। তারা যা করছে সমবায় সমিতি লিমিটেডের নীতিমালার বহিঃভূত কাজ করেছে তারা। সমিতি চলে নীতিমালা দিয়ে নীতিমালার বাহিরে কেউ কথা বললে তা গ্রহন যোগ্য হবেনা।তবে তারা যে সব অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

 

সদর উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ কুমার দাশ বলেন,রাঙামাটি ফার্ণিচার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের ৭জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দিতে হয় সমিতির সভাপতি বরাবরে তারা এখন জমা দিয়েছে আমার কাছে। আমি আবেদনগুলো সভাপতি বা জেলা সমবায় কার্যালয়ে পাঠিয়ে দেব। যারা পদত্যাগ করেছেন তারা হলেন-যুগ্ন সম্পাদক আবদুল খালেক,সাংগঠনিক সম্পাদক মো. হিরু তালুকদার, মো.হাসান ওরফে বাচা মিয়া, মো. সোহেল সদস্য,মো.নাজিম উদ্দিন সদস্য, মো.বেলাল হোসেন সদস্য ও মো. আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ