• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

সিআইপিডি’র উদ্যোগে রাঙামাটিতে প্রবীণদের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2018   Friday

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে ষাটোর্ধ প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এবং সিআইপিডি যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন “প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান কর্মসূচি”র আওতায় সাপছড়ি ইউনিয়নের ৪ এবং ৫ নং ওয়ার্ডের বোধিপুর, খামার পাড়া এবং  মরমছড়ি গ্রামের প্রবীণদের মধ্য থেকে বাছাইকৃত অপেক্ষাকৃত অসহায়দের মাঝে ১৫ টি চাদর এবং ১৮টি হাত কাপড় বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি ৭টি ওয়ার্ডেও প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী চলতি মাসের মধ্যে শীতবস্ত্র বিতরণ কাজ সম্পন্ন করা হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা। এছাড়া সিআইপিডি’র অন্যান্য স্টাফদের মাঝে আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক ভেটায়্যন চাকমা, ডকুমেন্টেশান এবং এডমিন কর্মকর্তা ( সার্বিক) অম্লান চাকমা এবং প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী পলাশ খীসা। উক্ত দিন একই সময়ে প্রধান অতিথির উপস্থিতিতে তালিকা অনুযায়ী তিনটি গ্রাম থেকে ৮ জন করে বাছাইকৃত মোট ২৪ জন প্রবীণদের মাঝে মাসিক ৬০০ টাকা হারে ভাতাও প্রদান করা হয়। উল্লেখ্য যে, একই কর্মসূচীর আওতায় গত অক্টোবর ২০১৮ সাল থেকে  সাপছড়ি ইউনিয়নে বাছাইকৃত মোট ৭৫ জন প্রবীণের মাঝে মাসিক ৬০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ