• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    
 
ads

দীঘিনালায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর সাথে সুধী সমাবেশে বক্তারা
পার্বত্যচুক্তি বাস্তবায়নের লক্ষে নৌকাকে জয়যুক্ত করার প্রত্যয়

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2018   Friday

শুক্রবার খাগড়াছড়ি উপজেলায়  বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন  পার্বত্য খাগড়াছড়ির ২৯৮ নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

দীঘিনালা শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা উপজেলা রিষদেরর ভাইস-চয়ারম্যান সুসময় চাকমা, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রসাইঞো চৌধুরী, দীঘিনালা সরকারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান শাক্যমনি চাকমা, দীঘিনালা উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমাব্রত চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, ভারত প্রত্যাগত শরনার্থী কল্যাণ সমিতির নেতা আনন্দ মোহন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, দীঘিনালা উপজেলা উচ্চ বিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধি উষা আলো চাকমা, চোংড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত চাকমা প্রমূখ। মত বিনিময় সভায় অন্যদের মধ্যে এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি বাসন্তী চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সা: সম্পাদক শাহিনা আক্তার, জেলা আওয়ামীলীগ-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সত্যজিত চৌধুরী,  মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ নভাপতি অধ্যাপক নীলোৎপল খীসা, এড. সুপাল চাকমা, উদালবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতরু চাকমা, সুগতপ্রিয় চাকমা, মতবিনিময় সভায় উপজেলার হেডম্যান কার্বারী ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

এদিকে এই সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে এবং দুপুর পর্যন্ত একটি বিশেষ আঞ্চলিক দলের পরিচয়ে বিভিন্ন ব্যক্তি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করারও অভিযোগ পাওয়া গেছে। তবে শেষ তক দীঘিনালা উজেলার সব শ্রেণী-পেশার গুরুত্বপূর্ন ব্যক্তিরা সমাবেশে যোগ দিয়ে নৌকা’র প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

 

সমাবেশে উপজেলার নেতৃস্থানীয় বিশিষ্টজনরা বলেছেন, বর্তমান সরকারের আমলেই পার্বত্যচুক্তি সম্পাদন হয়েছে। চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং তিন পার্বত্য জেলা পরিষদ-এর ক্ষমতায়নে আইনী ভিত্তি সুদৃঢ় হয়েছে। শিক্ষা-স্বাস্থ্য-সড়কসহ অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তাই এবারের নির্বাচনেও পার্বত্যচুক্তি বাস্তবায়নের লক্ষে পাহাড়ি-বাঙালি মিলে নৌকাকে জয়যুক্ত করতে হবে।

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘‘জাতি টিকে থাকার জন্য প্রধান বাহন তার ভাষা। সেই ভাষাকে স্বীকৃতি দিয়েছে বর্তমান আওয়ামীলীগ সরকার। আজ চাকমা ভাষাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সকল ভাষায় সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠ্যক্রমে অর্ন্তভুক্ত হয়েছে। অস্তিত্ব বিলীন হতে চাকমা ভাষাকে তুলে এনে ভাষার মর্যাদা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। অতীতের কোন সরকারই জুম্ম জনগনের কল্যানের জন্য কাজ করে নাই। শুধু বর্তমান সরকারই চাকমা জাতি তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নের জন্য কাজ করেছেন।

 

এসময় বক্তারা আরো বলেন, শান্তিচুক্তি স্বাক্ষরের পর আজ ২১ বছর যাবত ভারত প্রত্যাগত শরণার্থীরা বর্তমান সরকারের রেশনিং সুবিধা পেয়ে আসছে। তাই আমাদের এখুনি ভাবতে হবে! সিদ্ধান্ত নিতে হবে! কোন সরকার আমাদের জুম্ম জনগনের জন্য মঙ্গল হবে? তাই জুম্ম জাতির অস্তীত্ব রক্ষার্থে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে  বিপুল ভোটে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ