• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    
 
ads

পার্বত্য অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের পরিদর্শন পার্বত্য সচিবের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2018   Friday

পার্বত্য অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের রাঙামাটি সদর উপজেলার তারেঙ্গ্যা পাড়া কৃষক মাঠ স্কুল, মগবান, পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল আমিন।


পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস্ চেয়ারম্যান, তরুন কান্তি ঘোষ, মগবান ইউনিয়নের চেয়ারম্যান বিশ^জিৎ চাকমা,এসআইডি-সিএইচটি-ইউএনডিপি এর চিফ এনআরএম এন্ড লাইভলি হুড এর বিপ্লব চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেল কর্মকর্তা ডাঃ সুকিরন চাকমাসহ সিএইচটি-ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে সচিব তারেঙ্গ্যা পাড়া কৃষক মাঠ স্কুলের কুমড়া জাতীয় সবজির হস্ত পরাগায়নের সেশনসহ পারিবারিক পর্যায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন, মুরগি পালন, ফল চাষ প্রভৃতি কার্যক্রম দেখেন এবং পাড়াবাসীর সাথে মতবিনিময় করেন ও পরামর্শ প্রদান করেন।


এসময় পার্বত্য সচিব বলেন, দেশীয় মুরগী পালনের ক্ষেত্রে উন্নত হাজলের ব্যবহার কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সরকার পুষ্ঠি সেবা, কৃষি সেবা ও শিক্ষা সেবা সম্প্রসারণে মাধমে গ্র্রামের দারিদ্রতা দূরীকরণে কাজ করে বলে উল্লেখ করেন এবং এই সেবাগুলো গ্রহণের মাধমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য কৃষকদের অনুরোধ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ