• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ছড়া ও খাল পুন: খনন প্রকল্পের কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2018   Wednesday

জলাবদ্ধতা দুর করতে খাগড়াছড়িতে বিভিন্ন ছড়া, খাল ও জলাশয় পুনঃ খনন কর্মসূচী শুরু হয়েছে।


বুধবার দুপুরে জেলা সদরের বাসটার্মিনাল সংলগ্ন নারানখাইয়া খালের পৌনে ২ কিলোমিটার পুন: খননের কাজ শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। এ পর্যায়ে খাগড়াছড়িতে ৭টি ছড়া ও খাল পুন: খনন করা হবে। এর আলোকে প্রথমে পৌনে ২ কিলোমিটার দৈর্ঘ্য নারান খাইয়া খালের খনন কাজ শুরু হলো। এ খালের খনন কাজে ব্যয় হ”েছ সাড়ে ৩২ লাখ টাকা। ৬৪ জেলার ন্যায় খাগড়াছড়িতে এ খনন কাজ শুরু হয়। এ জেলায় এমন আরো ৬টি ছড়া ও খাল পুন: খনন করা হবে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম ও অন্য অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন।


এ সময় তিনি বলেন খাগড়াছড়িতে আসার পর থেকে খাল খনন নিয়ে লেখালেখি করছি। তারই আলোকে খাগড়াছড়িতে খাল খনন কর্মসূচী শুরু হয়েছে। এটি চলমান থাকবে। খাগড়াছড়ি সকল ছড়া, খাল ,পুকুর ও জলাশয় পর্যায়ক্রমে পুনঃ খনন করা হবে।


এ খাল খননের মধ্যে দিয়ে বর্ষাকালে খাগড়াছড়ির অনেক এলাকার জলাবদ্ধতা দুর হবে বলে আশা করছেন জেলা প্রশাসকসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।


বাসটার্মিনাল এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ কাজের শুভ সুচনা অনুষ্ঠানে আরো উপ¯ি’ত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী খ. ম. জুলফিকার তারেক, নদী গবেষনা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মতিয়ার রহমান মন্ডল, ও উপ-সহকারি প্রকৌশলী নিকেল চাকমা ও,রামগড় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী দিবাংশু চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুল আবছার আজাদ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ