• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    
 
ads

যেকোন পরিস্থিতি মোকাবেলায় মহালছড়িতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে -লে:কর্ণেল মোসতাক

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2018   Wednesday

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষে মহালছড়ি সেনা জোনের উদ্যেগে জোন সদরে নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বুধবার সকাল ১০টায় এ মতবিনিময় সভায় মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসউদ পারভেজ মজুমদার, খাগড়াছড়ি সদর উপজেলার এসিল্যান্ড তৃলা দেব, ৩২ বিজিবি’র জেসিও সৈয়দ মোখলেছুর রহমান, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু, মহালছড়ি উপজেলা নিবার্চন কর্মকর্তা রিকল চাকমাসহ মহালছড়ি জোনে অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ।


মতবিনিময় সভায় মহালছড়ি জোন অধিনায়ক বলেন, নির্বাচনের দিনে বিশৃংখলা সৃষ্টিকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা। স্থানীয় প্রশাসনকে সহযোগিতা প্রদান ছাড়াও যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। ভোটারেরা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারে সেদিকে খেয়াল রেখে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী ২ জানুয়ারী পর্যন্ত সেনাবাহিনীর টহল বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ