• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি
সন্ত্রাস ও অস্ত্রবাজী করে পাহাড়ে আওয়ামীলীগের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2019   Wednesday

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি বলেছেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে পাহাড়ে জাতীয় রাজনৈতিক দল আওয়ামীলীগের কোন বিকল্প নেই। সন্ত্রাস ও অস্ত্রবাজী করে আওয়ামীলীগের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না। সকল ষড়যন্ত্রের জাল নিশ্চিহ্ন করে পাহাড়ে আওয়ামীলীগ এগিয়ে যাবে।

 

বুধবার বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এসব কথা বলেন।


দীপংকর তালুকদার এমপি গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে নৌকাকে বিপুল ভাবে ভোট প্রদান বিজয়ী করার জন্য বিলাইছড়ি এবং সমগ্র রাঙামাটি পার্বত্য জেলাবাসীকে ধন্যবাদ জানান।


বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সন্তোষ কুমার চাকমা, কেরল চাকমা, সাখাওয়াৎ হোসেন রুবেল। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের রাসেল মারমা, পহর কান্তি চাকমা, তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা, মৃনাল কান্তি তঞ্চঙ্গ্যা, ৩নং ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, সুভাশিষ কর্মকার, ভদ্রসেন চাকমা, উজ্জল কান্তি তঞ্চঙ্গ্যা, সত্যপ্রিয় ত্রিপুরা, ছাত্রলীগের সৈকত দাম রুবেল প্রমুখ।


এসময় বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংকুয়া, অভিলাষ তঞ্চঙ্গ্যা, সুকুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় নেতা রবীন্দ্র লাল চাকমা নেতৃত্বে যেসমস্ত নেতা কর্মি নির্বাচন পূর্ববর্তী সময়ে আওয়ামীলীগে যোগদান করেছিল, সেসমস্ত নেতা কর্মিরাও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।


সংবর্ধনা অনুষ্ঠানের স্থানীয় আওয়ামীলীগ, অংগ, সহযোগী সংগঠনসহ এলাকাবাসীর পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদারকে বিপুল ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


পরে বিলাইছড়ি উপজেলাধিন কেংরাছড়ি বাজার চত্বরেও এলাকাবাসীর পক্ষ থেকে দীপংকর তালুকদার এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ