• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা গোপাল কৃষ্ণ ত্রিপুরা’র মৃত্যুতে স্মরণসভা

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2019   Thursday

খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা গোপাল কৃষ্ণ ত্রিপুরা’র মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি ত্রিপুরা জাতির ধর্মীয় সাধক ও ককবরক সাহিত্যের পথিকৃৎ বলংরায় সাধু’র বড় সন্তান। তিনি পার্বত্যাঞ্চলের অগ্রণী নারী নেতৃত্ব শেফালিকা ত্রিপুরা’র পিতা।


গোপাল কৃষ্ণ ত্রিপুরা’র মৃত্যুতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর পারিবারিক বাসভবনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা, তাঁর সৎ ও নির্মোহ জীবন-যাপন এবং অনুসরণীয় জীবনাচার নিয়ে আলোকপাত করেন।


অবসরপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা গোপাল কৃষ্ণ ত্রিপুরা (৮৬) গেল ৬ জানুয়ারী দুপুরে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন।


শুক্রবার তাঁর শ্রাদ্ধক্রিয়া উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, বলংরায় ফাউন্ডেশন-এর সদস্য দূর্গাচরণ ত্রিপুরা।


প্রয়াতের নিকাটাত্মীয় উন্নয়ন সংগঠক বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় সম্পন্ন স্মরণ সভায় প্রয়াতের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন প্রয়াতের অবসরপ্রাপ্তÍ প্রধান শিক্ষক ও ককবরক ইনস্টিটিউট-এর সভাপতি প্রার্থনা কুমার ত্রিপুরা, প্রয়াতের জামাতা কবি অলিন্দ্র লাল ত্রিপুরা, সমাজকর্মী তপেন্দ্র ত্রিপুরা, প্রধান শিক্ষক বাবুল চন্দ্র ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর শিক্ষা ও সাহিত্য সম্পাদক দয়ানন্দ ত্রিপুরা, সমাজকর্মী রত্ন বিকাশ ত্রিপুরা, নারীনেত্রী শাপলা ত্রিপুরা ও দীপালি ত্রিপুরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ