• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন রোগের চিকিৎসায় অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2019   Tuesday

সমাজসেবা অধিদপ্তর হতে রাঙ্গামাটির ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করেন।

 

এসময় জেলা সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক’সহ দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে রাঙামাটির পৌর এলাকার ৩জন, সদর উপজেলার ১১জন, বাঘাইছড়ি উপজেলার ৩জন, নানিয়ারচর উপজেলার ১জন ও জুরাছড়ি উপজেলার ১জন মোট ১৯জন কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে প্রতিজনকে ৫০ হাজার করে মোট ৯লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ