• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2019   Wednesday

বুধবার বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার অফিস কক্ষে অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট ঘন্টাব্যাপী সাক্ষাতে মিলিত হন। এসময় অস্ট্রেলিয়ান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি জেইন হার্ডি, প্রোগ্রাম ম্যানেজার এম আই নাহিল, পরিষদের সদস্য সাধনমনি চাকমা, সবির কুমার চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ত্রিদীব কান্তি দাশ এবং পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হ্লা খই, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।


সাক্ষাতকালে স্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেন, অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিবছর অস্ট্রেলিয়ান সরকার ৭০জন বাংলাদেশী শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে থাকে। এর দশ শতাংশ বৃত্তি বাংলাদেশের আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে। বৃত্তি সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসন সম্পর্কে অবগত হওয়ার তিনি এ সফরে এসেছেন।


জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বিগত সময়ে ইউএিনডিপির সহযোগিতায় অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তি নিয়ে এ অঞ্চলের যেসমস্ত ছাত্র-ছাত্রী অস্ট্রেলিয়া থেকে পড়াশুনা করে ডিগ্রি অর্জন করেছেন তারা দেশে-বিদেশে নিজেদের অবদান রাখতে সক্ষম হয়েছেন। অস্ট্রেলিয়ান সরকার বৃত্তির পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ