• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য মন্ত্রণালয়ের সচিবের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2019   Wednesday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল আমিনের সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও সদস্যবৃন্দদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সাধনমনি চাকমা, সবির কুমার চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ত্রিদীব কান্তি দাশ, অমিত চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা এবং পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হ্লা খই, সহকারি প্রকৌশলী রনি সাহা, সহকারি প্রকৌশলী বিরল বড়–য়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা’সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল আমিন বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে নির্বাচনী ঈশ্তিহারে জনগণের কাছে যে সকল অঙ্গীকার করেছে তা বাস্তবায়নের জন্য দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, যেসমস্ত এলাকায় স্বল্প পরিসরে উন্নয়ন হয়েছে সেসমস্ত এলাকাকে প্রাধান্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, দারিদ্র বিমোচন’সহ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সমতলের ন্যায় এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সকলকে আরো আন্তরিক হতে হবে। পার্বত্যবাসীর প্রতি বর্তমান সরকার খুবই আন্তরিক। এ অঞ্চলের মানুষের উন্নয়নে যেসমস্ত প্রকল্প প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয় তা তিনি বিলম্ব না করে অনুমোদন দিয়ে দেন। তিনি আরো বলেন, গৎবাঁধা নিয়মে প্রকল্প না নিয়ে এসডিজি’র আলোকে নতুন নতুন প্রকল্প গ্রহণ করে গ্রাম তথা দেশের উন্নয়ন ঘটাতে আমাদের কাজ করতে হবে।

 

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ও ২০২১ এবং ২০৪১ সালের স্বপ্ন পূরণে এ পরিষদ দৃঢ় প্রতিজ্ঞ। এ পরিষদ বিগত দিনে যেভাবে জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছে ঠিক সেভাবে এখন থেকে এসডিজি’র আলোকে কাজ করে যাবে। প্রত্যন্ত এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণে বিগত দিনের ন্যায় বর্তমান ও ভবিষ্যতেও কাজ করে যাবে। এ জন্য পার্বত্য মন্ত্রণালয়’সহ সকলের সহযোগিতা কামনা করেন পরিষদ চেয়ারম্যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ