• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
রাজস্থলীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও সেচ পাম্প ব্যবহার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2019   Monday

দীর্ঘদিন ধরে মিটার বিহীন অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ও শক্তিশালী সেচ পাম্প ব্যবহারের মাধ্যমে ধানি জমিতে পানি সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে অভিযুক্ত দুই সহধরকে ধরে ফেলে। তাদের কাছ থেকে একটি অবৈধ মিটার জব্দ করতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে রাজস্থলী উপজেলাধীন শফিপুর এলাকায়।

 

স্থানীয় এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, দীর্ঘ প্রায় দু বছর ধরে এলাকার শফিপুরে বসবাসরত মোঃ হানিফ পাটোয়ারী ও মোঃ ইসমাইল নামে দুই সহধর নিজেদের আবাসিক বিদ্যুৎ সরবরাহ অফিসের মিটার চেকার পরিচয় দিয়ে এলাকার বিদ্যুৎ গ্রাহকদের নানা ভাবে হয়রানি করে আসছে। এছাড়া তারা উভয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে এবং মিটার বিহীন সেচ পাম্প ব্যবহারের মাধ্যমে ধানি জমিতে পানি সরবরাহ করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এলাকাবাসী বিষয়টি বিলম্বে টের পাওয়ার পর ঘটনার দিন বিকেলে ১৫-২০ জন অধিবাসী অবৈধ সেচ পাম্প চালু অবস্থায় অভিযুক্ত মোঃ হানিফ পাটোয়ারী ও মোঃ ইসমাইলকে একটি মিটারসহ হাতেনাতে ধরে ফেলে। পরে অবৈধ মিটারটি বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যানের নিকট জমা দেওয়া হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী জানায়। এলাকার মাসুদ তালুকদার জানায়, এরা দুভাই মিটার চেকারের ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের নানা ভাবে হয়রানি করে আসছে। তারা মিটার চেকারের অজুহাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে এবং অবৈধভাবে সেচ পাম্প ব্যবহার করে প্রতি কানি ফসলি জমিতে পানি সরবরাহ বাবদ ৩/৪ হাজার টাকা করে নিচ্ছে। এভাবে তারা ইতিমধ্যে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত মোঃ হানিফ পাটোয়ারীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার ভাই ইসমাইলকে রাজস্থলী উপজেলা সদরসহ উপজেলার শফিপুর পর্যন্ত এলাকায় মিটার চেক করার দায়িত্বে নিয়োজিত করেছেন আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব। তবে সে স্থায়ী কোন কর্মচারী নয়। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গত দুদিন আগে একটি সেচ পাম্প বসানো হয়েছে পাম্পে বিদ্যুৎ সংযোগের অনুমোদনের জন্য একটি আবেদন করার কথা রয়েছে তবে দুদিন আগে বসানো সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগটি অবৈধ ছিলো বলে তিনি স্বীকার করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন শুনেছি তাদেরকে এলাকার মিটার চেকার হিসাবে আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) নিয়োজিত করেছেন। তারা এলাকার মানুষজনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ মিটার চেক করে গ্রাহকের হাতে বিদ্যুৎ বিল দেওয়ার কাজ করে থাকে। তবে তারা নিজেরাই মানুষজনকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে এবং দিনরাত অবৈধ লাইনের সাহায্যে সেচের পানি সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

 

তিনি আরো বলেন বিষয়টি আমি নিজেই আবাসিক প্রকৌশলীকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান। আবাসিক প্রকৌঃ আশফাকুর রহমান মুজিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ