• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ে কাপ্তাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2019   Tuesday

কাপ্তাইয়ে সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ে অংশীজন ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা  পরিষদ রেস্ট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ আগ্রাবাদ আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা আজিজুল হক নিউটন।বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী,উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর,আগ্রাবাদ তথ্য অফিসের সহকারি তথ্য কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নাদের আহমেদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশিদ আলম চৌধুরী,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ কবির হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা সন্জয় দেবনাথ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম লাভলু,আলমগীর কবির,আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আশফাকুর রহমান মুজিবসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় প্রধানরা।

 

বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়ন কর্মকান্ড এবং টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য সমূহ যেমন,দারিদ্র বিলোপ, ক্ষুধামুক্তি,সুস্বাস্থ্য ও কল্যাণ,মানসম্মত শিক্ষা, নারী-পুরুষের সমতা, নিরাপদ পানি ও স্যানিটেশন,সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানী,যথোচিত কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,অসমতা হ্রাস, টেকসই নগর ও সমাজ,দায়িত্বশীল ভোগ ও উৎপাদন,জলবায়ু কার্যক্রম, জলজ জীবন,স্থলজ জীবন,শান্তি ও ন্যায়বিচার কার্যক্রম প্রতিষ্ঠান, লক্ষ্য পূরণে অংশীদারিত্ব  তুলে ধরে মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ