• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই নৌ-বাহিনী স্কুলের ছাত্র অনির্বানের তবলায় প্রথম স্থান অর্জন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2019   Friday

কাপ্তাই নৌ-বাহিনী স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র অনির্বান দত্ত ( শুভ্র) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে তবলা "খ" বিভাগে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

 

মঙ্গলবার চট্রগ্রাম শিশু একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে চট্রগ্রাম বিভাগের ১০ টি জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে বিভাগীয় পর্যায়ে প্রথম হবার গৌরব অর্জন করে। এরআগে সে কাপ্তাই উপজেলা এবং রাঙামাটি জেলা পর্যায়ে তবলায় প্রথম স্থান অর্জন করে। তাঁর পিতা ঝুলন দত্ত, চট্রগ্রাম এবং পার্বত্যাঞ্চলের একজন সুপরিচিত তবলা প্রশিক্ষক, সংগীত পরিচালক এবং রাঙামাটি বেতারের "ক" বিশেষ শ্রেনীর তবলা বাদক। এছাড়া  কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি অনির্বান দত্তের পিতা-ঝুলন দত্ত একাধিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তার মাতা- সংগীতা দত্ত, একজন প্রতিষ্ঠিত নৃত্য প্রশিক্ষক। অনির্বান দত্ত তার পিতার নিকট তবলা প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি উদীয়মান তবলা শিল্পি অর্নব মল্লিকের নিকট তবলায় প্রশিক্ষণ গ্রহণ করে আসছে।

 

তাছাড়া, সে বিখ্যাত সংগীত প্রশিক্ষক রাজেস সাহার নিকট কন্ঠ সংগীতে, আবৃত্তি শিল্পি খোদেজা আক্তার ভাষার নিকট আবৃত্তিতে এবং চিত্র শিল্পি ত্রিদিপ মুৎসুদ্দীর নিকট চিত্রাংকনে প্রশিক্ষণ গ্রহণ করে আসছে। অনির্বান দত্তের বিভাগীয় পর্যায়ে এই সাফল্যে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই নৌ-বাহিনী স্কুলের অধ্যক্ষ কমান্ডার জি কিউ খান, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, নৌ- বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম তাকে অভিনন্দন জানিয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ