• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে অনিদির্ষ্টকালের জন্য ডাকা হাট বাজার বর্জন কর্মসুচি স্থগিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2019   Friday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সন্তু লারমা) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অনিদির্ষ্টকালের জন্য হাট বাজার বর্জন ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের আশ্বাসে ও এসএসসি পরীক্ষা থাকার কারণে  সন্তু লারমার নেতৃত্বাধীন এই বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। সংগঠনের নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এই কর্মসূচির ডাক দেয়। 

 

শুক্রবার জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক বাঘাইছড়ি উপজেলা সম্পাদদ দয়াসিন্ধু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ৪ জানুয়ারী উপজেলায় বাবুপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি(সংস্কারপন্থী) কর্মী বসু চাকমা নিহত হন। পর দিন ৫ জানুয়ারী প্রভাত কুসুম চাকমা  প্রতিপক্ষ সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের ২৭ জন নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে আরো একটি অস্ত্র আইনের মামলা দায়ের করে। এই মিথ্যা ও য়ড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে গেল ১৬ জানুয়ারী ৪৮ ঘন্টা সড়ক ও নৌপথ পথ অবরোধ পালন করেছিল।

 

এছাড়া ওইদিন থেকে অনির্দিষ্টকালের জন্য উপজেলার সকল হাট বাজার বর্জনের কর্মসুচি শুরু হয়। স্থ’ানীয় প্রশাসনের আশ্বাসে ও এসএসসি পরীক্ষা থাকার কারণে শুক্রবার থেকে এই হাট বাজার বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে স্থানীয় প্রশাসন নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা  এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যহার করা না হলে পরবর্তীতে আরো  কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে প্রেস বার্তায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ