• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়ি উপজেলায় দু’ইউনিয়নে ভিজিডি সুবিধাভোগীদের রক্ষিত সঞ্চয় বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2019   Saturday

শনিবার জুরাছড়ি উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে ভিজিডি সুবিধা ভোগীদের মাঝে রক্ষিত সঞ্চয় পৃথক পৃথক ভাবে বিতরণ করা হয়েছে।

 

মৈদং ইউনিয়নের জামিরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব মৈদং ইউনিয়নের ৩৩৭ জন ভিজিডি (২০১৭-১৮) চক্রের সুবিধাভোগীর মাঝে প্রায় ১৬ লক্ষ ৩১ হাজার টাকা বিতরণ করা হয়। মৈদং ইউনিয়ন পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে রক্ষিত চঞ্চয় বিতরণী সভায় মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, বিশেষ অতিথি ইউপি সচিব সুমন চাকমা, লাল বিহারী চাকমা, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যগণসহ স্থানীয় হেডম্যান-কার্ব্বারীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, বর্তমান সরকার উন্নয়ন মূখী সরকার। এ সরকার দেশে ভৌগলিক সীমা রেখার মধ্যে যে সব মানুষ দরিদ্র বসবাস করছে তাদের জীবন মান বদলে দিতে চাই। এই দেশকে পৃথিবীর মধ্যে একটি ধনশীল রাষ্ট্র হিসেবে চিহিৃ করতে চাই সরকার। সুতরাং জুরাছড়ি মানুষ যদি গরিব অবস্থায় তাকলে বাংলাদেশ কোন দিন ধনি রাষ্ট্র হতে পারবে না।

 

সবার মাজে সৃষ্টিশীল মানসিকতা তাকলে আগামী সমাজ ব্যবস্থ্য অবশ্যই বদলে যাবে। দুস্থ্য কিংবা দরিদ্র লোকরা ধনি হবে, আত্ম সামাজিক পরিবর্তন ঘটবে। রাষ্ট্রে উদ্দেশ্য সফল হবে।

 

এদিকে দুমদুম্যা ইউনিয়নে বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমার সভাপতিত্বে ৭ লক্ষ টাকা ভিজিডি সুবিধা ভোগীদের মাঝে বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ