• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মিথ্যা নিউজ ও অপপ্রচারের প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2019   Wednesday

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ পরিচালিত একটি নিউজ পোর্টালে খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও চেয়ারম্যান উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা ও বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা ও বানেয়াট সংবাদ পবিরেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে জেলা আওয়ামীলীগ।

 

বুধবার দুপুরে খাগড়াছড়ি কদমতলীস্থ এমপি বাংলোর হল রুমে এ সংবাদ সম্মেলন করা হয়।

 

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি রণ বিক্রম ত্রিপুরা বলেন সারা দেশের ন্যায় খাগড়াছড়ি ও যখন এগিয়ে যাচ্ছে তখন নব্য রাজাকাররা জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা রাজাকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মানে। তারা দেশের সেনাবাহিনী ও বর্তমান সংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা সুনাম নষ্ট করার জন্য এ কুচাক্রান্ত করছে।

 

তিনি ইউপিডিএফ সমর্তিত পাহাড়ী ছাত্র পরিষদ পরিচালিত এ নিউজ পোর্টালটি দ্রুত বন্ধের জন্য সরকারের কাছে দাবী জানান।

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়–য়া, যুগ্ন সম্পাদক মংক্যচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক  ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এড,আশুতোষ চাকমা, যুব বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ^র ত্রিপুরা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এদিকে মাননীয় চেয়ারম্যান এর একান্ত সচিব খগেন্দ্র ত্রিপুরা স্বাক্ষরিত প্রেস বার্তায় জানান উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও সেনাবাহিনীকে জড়িয়ে সিএইচটি নিউজডটকমের প্রকাশিত সংবাদের  তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বিবৃতিতে তিনি জানান সংবাদটি সর্ম্পর্ন মিথ্যা  বানোয়াট ও ভিত্তিহীন। মূলত সরকার দলীয়  জনপ্রিয় এই সাংসদকে সরকার ও সেনাবাহিনীর সাথে সুসর্ম্পক অবনতি ঘটানোর হীন  উদ্দেশ্যে কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

উল্লেখ্য, ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ কর্তৃক পরিচালিত সিএইচটি নিউজ নামে একটি নিউজ পোর্টাল থেকে খাগড়াছড়ি থেকে নির্বাচিত এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সেনাবাহিনীকে নিয়ে একটি নিউজ প্রচার করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ