• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

সাগর-রুনি হত্যাকান্ডে বিচারের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2019   Monday

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার খাগড়াছড়িতে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা।

 

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শাপলা চত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম। এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ ভট্টাচার্য্য, বাংলাভিশন এর প্রতিনিধি এইচ এম প্রফুল্ল,বীর চট্টগ্রাম মঞ্চের শংকর চৌধুরী, একাত্তর টেলিভিশন ও দেশ রূপান্তরের প্রতিনিধি রূপায়ন তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমাদের সময় প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম। মানববন্ধনের খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য  ও নেতৃবৃন্দসহ সকল পেশাজীবী সাংবাদিকরা অংশ গ্রহন করে।

 

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন দীর্ঘ ৭ বছরেও সাগর-রুনি হত্যাকা-ের সাথে জড়িতদের চিহ্নিত করতে পারেনি সরকার। তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন ৭২ ঘন্টার মধ্যে খুনীদের বের করা হবে। কিন্তু সেই ৭২ ঘন্টা নয়, দীর্ঘ ৭ বছরে খুনিদের চিহ্নিত করতে পারেনি।  বক্তারা বলেন সাগর-রুনি হত্যার সাথে জড়িতদের খুজে বের করে শাস্তি দিতে না পারলে এর সুস্থ বিচার না হলে দুর্বৃত্তরা আবার ও সাংবাদিকদের উপর হামলার সাহজ পারে। তাই অভিলম্বে সাগর-রুনির হত্যাকারীদের খুজে বের করে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী করেন। পাশাপাশি সাগর রুনির পরিবারসহ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারী রাজধানীর বাসায় খুন হয় সাংবাদিক দম্পতি সাগর-রুনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ