• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2019   Tuesday

খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’র বাষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান মঙ্গরলবার বিকেলে সংগঠনের জেলা শহরস্থ নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে।

 

এতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি পরিষদের পক্ষ থেকে প্রবীনদের মাঝে কম্বল বিতরণ করেন।


সংগঠনের সভাপতি খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. সুধীন কুমার চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সভাপতি প্রফেসর বোধিসত্ত দেওয়ান, সাবেক জেলা পরিষদ সদস্য বিনোদ বিহারী চাকমা, সংগঠনের সাবেক সা: সম্পাদক সরোজ চাকমা এবং বর্তমান সা: সম্পাদক প্রবৃত্তি কুমার চাকমা বক্তব্য রাখেন।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জেলা শহরের হাসপাতাল সড়কে প্রবীন হিতৈষী সংঘ-এর জন্য পর্যাপ্ত ভূমি বন্দোবস্তি দেয়া হয়েছে। আগামী অর্থ বছরেই সেখানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মাল্টি স্টোরেড ভবন নির্মাণ করা হবে। জেলাসদর হাসপাতালে প্রবীনদের জন্য বিশেষ শয্যা বরাদ্দের পাশাপাশি রোগ চিকিৎসায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।


তিনি বর্তমান সরকারের প্রবীনবান্ধব বিভিন্ন উদ্যোগের তথ্য জানিয়ে বলেন, প্রবীনরাই এই দেশের ইতিহাস নির্মাতা। তাঁরাই এই দেশ স্বাধীনে ভূমিকা রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সক্রিয় ছিলেন। প্রবীন হিতৈষী সংঘ-এর ভবন নির্মিত হলে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু’র নামে একটি আধুনিক হল নির্মাণেরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ