• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বিশ্ব ভালোবাসা দিবসে রাঙামাটিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2019   Thursday

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্র প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও আলোচনা সভার আয়োজন করেছে।


রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান। রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রূপনা চাকমা, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, সনাক জেলা শাখার সভাপতি অমলেন্দু হাওলাদার, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সমাজ উন্নয়নকর্মী শহিদুজ্জামান মহসিন রোমান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরূল আবছার। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ।


সভায় বক্তরা বলেন, প্রতিবন্ধীরা দেশের সম্পদ, তাদের করুণা নয় তাদের ভালোবেসে মর্যাদা দিতে হবে। প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানায় বক্তরা। বক্তরা বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। প্রতিবন্ধী শিশুরা আমাদের এ সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। জন্মগত ত্রুটি বা অন্যান্য নানা কারণে তারা সাধারণ মানুষ থেকে কিছুটা আলাদা হলেও তাদের বিশেষ যত্ন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারলে তারাও দেশের দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তাই সমাজের সকল স্তরের মানুষকে তাদের সহযোগিতায় এতিয়ে আসতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ