• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ভাইবোনছড়া কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে তরুণ রাজনীতিক অপু
বঙ্গবন্ধু-ই প্রথম পাহাড়িদের উচ্চ শিক্ষার্জনে দেশ-বিদেশের পথ খুলে দিয়েছিলেন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2019   Monday

খাগড়াছড়ি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক ও তরুণ আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু-ই প্রথম পাহাড়িদের উচ্চ শিক্ষার্জনে দেশ-বিদেশের পথ খুলে দিয়েছিলেন। তাঁর নেতৃত্বেই সদ্য স্বাধীন বির্পযস্ত দেশ গঠনের পাশাপাশি তিন পার্বত্য জেলার মেধাবী প্রজন্মকে বিদেশে শিক্ষাবৃত্তি প্রদান করেছিলেন। কিন্তু পাকিস্তাপন্থী বেজন্মারা পঁচাত্তরের কালো রাতে তাঁকেসহ তাঁর পরিবার-স্বজনদের হত্যা করেছে।

 

শনিবার বিকেলে জেলা সদরের ভাইবোনছড়ায় নতুন প্রতিষ্ঠিত ‘ভাইবোনছড়া কলেজ’ এর বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলাকাবাসীর প্রচেষ্টায় গত বছর থেকে এই কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।

 

ভাইবোনছড়া কলেজের অধ্যক্ষ চন্দন ত্রিপুরার সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মংশি মারমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা, ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, ইউএনডিপির জেলা কর্মকর্তা উচিমং চৌধুরী ও ত্রিপুরা কল্যান সংসদের সম্পাদক অনন্ত ত্রিপুরা।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পাহাড়ের ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ এবং পাহাড়-সমতলের বৈষম্য ঘুচাতে ঐতিহাসিক বিশ^নন্দিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ স্বাক্ষর করেছেন। বঙ্গবন্ধু’র আদর্শের বাতিঘর জননেত্রী শেখ হাসিনা’র পরম আন্তরিকতায় তিন পার্বত্য জেলার সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হচ্ছে।

 

তিনি নতুন কলেজটিকে এগিয়ে নিতে সম্ভব সহায়তার আশ্বাস দেন। তিনি এসময় জেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া ও সংস্কৃতি উপকরণ বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ