• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাউখালীতে শিক্ষার্থীদের বাঁশের তৈরী শহীদ মিনারে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2019   Thursday

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম মিতিঙ্গাছড়ি এলাকায় বাঁশের তৈরী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে মিতিঙ্গাছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।


বিদ্যালয় প্রাঙ্গনে বাঁশের তৈরী শহীদ মিনারে সকালে মিতিঙ্গাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন।


পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান চৌধুরী। বিদ্যালয়ের প্রতিষ্ঠা সভাপতি তপন তালুকদার সভাপতিত্বে বক্তব্যে দেন উপজেলা আওয়ামী লীগের নেতা অংগ্রু মারমা, বিদ্যালয়ের শিক্ষক রনজিত তালুকদার। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অর্জুন মনি চাকমা, কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমাসহ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, রাঙামাটির কাউখালী উপজেলার কমলপতি ইউনিয়নের মিতিঙ্গাছড়ির দুর্গম হওয়ায় শিক্ষা ও উন্নয়ন ক্ষেত্রে পিছিয়ে পড়ে রয়েছে। তাই এলাকায় ছেলে-মেয়েদের শিক্ষায় এগিয়ে নিতে ২০১৪ সালে মিতিঙ্গাছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও এখনো এমপিওভুক্ত হয়নি। বক্তারা এলাকার শিক্ষার ক্ষেত্রে প্রসার ঘটাতে রেজিষ্ট্রেশনভূক্ত করার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ