• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আবেগ আনন্দ উল্লাসে সম্পন্ন হলো চন্দ্রঘোনা ফোরামের মিলন মেলা

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2019   Saturday

"চলো হৃদয়ের টানে ফিরি প্রাণের শৈশবে" এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফোরামের উদ্যোগে মিলন মেলা সম্পন্ন হয়েছে। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর চন্দ্রঘোনা ফোরামের এযাবৎ কালের সবচেয়ে বড় মিলন মেলা এটি। এ মিলন মেলায় দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আসা প্রায় পাঁচ হাজার চন্দ্রঘোনিয়ানের সমাগম ঘটে মিলন মেলায়।

 

চন্দ্রঘোনার কেপিএম আবাসিক এলাকার ব্রিক ফীল্ড মাঠে আয়োজিত মিলন মেলায়   সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিসিআইসি`র উর্ধ্বতন মহাব্যবস্থাপক আসাদুজ্জামান টিপু, কেপিএমের ব্যসস্থাপনা পরিচালক ডঃ এমএমএ কাদের, চন্দ্রঘোনা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জিয়াউল হক জিয়া,চন্দ্রঘোনা ফোরাম চট্টগ্রামের সভাপতি সাইফুল ইসলাম খোকন।এসময় আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির কর্মকর্তা সাহাব উদ্দিন আজাদ,রুমি,মেজবা তালুকদার,ঝুমা, বেলী,শেখ পেয়ারুসহ আরো অনেকে। সন্ধ্যায় "নাটাই বেন্ড"এর আয়োজনে সঙ্গীত পরিবেন করা হয়। এসময় ব্রীক ফিল্ড মাঠ মেলা প্রাঙ্গন কানায় কানায় ভরে উঠে। কোথাও তিল ধারনের ঠাঁই ছিল না। 

 

মিলন মেলার শুরুতেই গান,বাজনা,পুরাতন বন্ধু বান্ধবদের সাথে দেখা,আড্ডা, ছবি তোলা, কমিটি পরিচিতি,  স্মৃতিচারন,প্রাক্তন শিক্ষক- শিক্ষিকাদের সন্মাননা প্রদান করার মধ্য দিয়ে জমে উঠে মিলন মেলা। স্মৃতিচারণ পর্বে অনেকে বলেন, তারা দেশ-বিদেশের অনেক স্থানেই গেছেন, ঘুরেছেন।কিন্ত্তু চন্দ্রঘোনার মতো ভাল কোথাও লাগেনি তাদের কাছে। সব সময় তাদের পিছু টেনেছে চন্দ্রঘোনা। আর এই নাঁড়ির টানেই তারা ছুঁটে এসেছেন চন্দ্রঘোনায়। শিক্ষক-শিক্ষিকাদের সন্মাননা প্রদান করার সময় প্রাক্তন অনেক শিক্ষক আবেগে কান্না করে। এসময় পুরো পেন্ডেল জুড়ে পিনপতন নিরব হয়ে পড়ে । শিক্ষকরা বলেন, তাদের হাতে গড়া হাজার হাজার ছাত্রছাত্রী আজ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। 

 

 আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১৯৬৪ সনে কেপিএম স্কুলের প্রথম ব্যাচ শুরু হয়। তবে ১৯৭১ এর ব্যাচ থেকে এপর্যন্ত যত ব্যাচ স্কুল থেকে বেরিছে, সকল ব্যাচের ছাত্রছাত্রীরা মিলন মেলায় অংশ নেয়। প্রায় ২ হাজার ৫শ` প্রাক্তন ছাত্রছাত্রী চন্দ্রঘোনিয়ান মেলায় অংশ গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করে।এছাড়া রেজিষ্ট্রেশন বিহীন প্রায় দেড় হাজার এবং উৎসক আরো এক হাজার দর্শকসহ প্রায় ৫ হাজার লোকের সমাগম ঘটে মিলন মেলায়।    শাররীক অক্ষমতা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থান থেকে বহু বয়োবৃদ্ধ চন্দ্রঘোনিয়ান শুধুমাত্র প্রাণের টানেই মেলায় অংশ গ্রহণ করেছে।আগতদের সাথে ৩০ থেকে ৪০ বছর পর তাদের অনেক বন্ধু-বান্ধব, ব্যাচমেটদের  সাথে দেখা হওয়ায় তারা অনেকে আবেগ- আপ্লুত হয়ে পড়ে।তারা একটিদিন আনন্দ,উল্লাসে কাটায়। মূলত চন্দ্রঘোনার কেপিএম আবাসিক এলাকায় জন্ম নেওয়া দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবাল,বৃদ্ধ,বণিতাদের একত্রিত করায় এই মিলন মেলার মূল উদ্দেশ্য।

    --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ