• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পুলিশের অস্ত্রগার, তিনটি থানা ভবনের উদ্বোধনকালে
বিমান ছিনতাইয়ের চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা -পুলিশ মহাপরিদর্শক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2019   Tuesday

পুলিশের মহা পরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোন সময়ের চেয়ে ভালো রয়েছে।

 

মঙ্গলবার রাঙামাটি পুলিশ লাইন সুখী নীলগঞ্জে নব নির্মিত জেলা পুলিশের অস্ত্রগার, তিনটি উপজেলা থানা ভবন ও একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব মন্তব্য করেন।


উদ্বোধনকালে এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরসহ পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন করা থানার ভবনগুলো কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও গুলখালী পুলিশ ফাড়ি। উদ্বোধনের পর তিনি পুলিশ লাইন সুখী নীলগঞ্জস্থ জেলা পুলিশ কল্যান সমিতির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এছাড়া বিকালে তিনি বরকল উপজেলার শুভলং পুলিশ ফাড়ি ভবন উদ্বোধন করে। পরে পুলিশ ফাড়ি ভবনের সন্মেলন কক্ষে স্থানীয় লোকজনদের নিয়ে উন্নয়ন ও আইন-শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা করেন।


তিনি আরো বলেন,পার্বত্য এলাকায় পুলিশের সক্ষমতা বাড়াতে সব রকম সুবিধা নিশ্চিত করা হবে। ট্যুরিষ্ট ও নৌ পুলিশের ব্যবস্থা আরো জোরদার করা হবে। পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে যৌথ পরিকল্পনা নেয়া হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ